কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে গোলাগুলি ॥ নিহত ২

ডেস্ক নিউজ ॥ কলকাতার পার্ক সার্কাস এলাকায় এক নিরাপত্তারক্ষীর এলোপাতাডড় গুলিতে দু’জন নিহত হয়েছে। শুক্রবার (১০ জুন) দুপুরে পার্ক সার্কাস সাত মাথার মোড়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অফিসের আউট পোস্টে কর্মরত নিরাপত্তারক্ষী এলোপাতাডড় গুলি চালান বলে পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে। এতে গুলিবিদ্ধ হয়ে এক মহিলার মৃত্যু হয়। পরে নিজেকেও গুলি চালিয়ে শেষ করে দেন ওই নিরাপত্তারক্ষী। এতে আরও অনেকেই গুলিবিদ্ধ হয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। জানা গিয়েছে, শুক্রবারই ওই নিরাপত্তাকর্মী বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের আউট পোস্টে কাজে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই পুলিশকর্মী মানসিক ভারসাম্য হারিয়ে এলোপাতাডড় গুলি চালাতে শুরু করেন। ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালান তিনি। তার পর গলার কাছে গুলি করে নিজেকেও শেষ করেন। নিরাপত্তারক্ষীর ছোড়া গুলি গিয়ে লাগে এক মহিলার গায়ে। (৩য় পাতায় দেখুন)
(শেষ পাতার পর)ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *